বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ফুটবলে বাংলাদেশ-বাহরাইন মুখোমুখি

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৩০৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে বাহরাইন। আন্তর্জাতিক ফুটবলে দুই দেশ একবারই মুখোমুখি হয়েছিল। তাও চল্লিশ বছর আগে। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট কাপের সেই ম্যাচে বাহরাইন জিতেছিল ২-০ গোলে।

শক্তিতে এতটা এগিয়ে থাকা সেই দলটির বিরুদ্ধে কি বাংলাদেশ লড়াই করতে পারবে? খেলাটা যখন বয়সভিত্তিক তখন আশা করাই যায়। এটা যে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের খেলা। আজ বুধবার বাহরাইনের মাটিতেই তাদের মোকাবিলা করতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারী যুবারা।

মধ্যপ্রাচ্যের দেশটিতে বাছাইয়ের ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান, ভুটান ও স্বাগতিক বাহরাইন। ৮ নভেম্বর জর্ডান ও ১০ নভেম্বর ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাছাই পর্ব হচ্ছে ১১ গ্রুপে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা ৪ রানার্সআপ দলের সঙ্গে স্বাগতিক উজবেকিস্তানকে নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

এবার চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের কোচ অ্যান্ড্রু পিটার টার্নার। তিন মাস ধরে বাফুফে একাডেমিতে তার অধীনে অনুশীলন করছে এই যুব দল। সাফের পর গত অক্টোবরে কাতারে খেলেছে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। সেখানে সব ম্যাচ হারলেও দলটি নিয়ে প্রত্যয়ী কোচ পিটার।

উদ্বোধনী ম্যাচ নিয়ে এই ব্রিটিশ বলেছেন, ‘আমাদের চোখ সামনের দিকেই। আমরা চূড়ান্ত পর্বে যাওয়ার লক্ষ্য নিয়েই এসেছি। আশা করি, ছেলেরা ভালো কিছু উপহার দিতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com