বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশি ব্যবসায়ী ইংল্যান্ডে স্টেডিয়াম কিনলেন

  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪০৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: আগামী পাঁচ বছরের জন্য ইংল্যান্ডের বেডফোর্ড স্টেডিয়ামের মালিকানা কিনে নিলেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবির। ব্রিটিশ প্রবাসী এই ব্যবসায়ীর বাড়ি বাংলাদেশের সিলেটে। গত মাসের শেষের দিকে কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্টের সাথে আনুষ্ঠানিক চুক্তি হয় বেডফোর্ড টাউন এফসির।

কবির জানিয়েছেন, মূলত ব্রিটিশ-বাংলাদেশি ও বাংলাদেশের প্রতিভাবান তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী এবং পেশাদার খেলোয়াড় তৈরী করার জন্য তিনি এ স্টেডিয়াম কিনেছেন। তিনি বলেন, ‘আগামীতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হবে।’

আগামী সেপ্টেম্বর থেকে এ স্টেডিয়ামের নাম হবে ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম। এ স্টেডিয়ামে একসাথে পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবে।

ফুটবলে ব্যবসায়ী কবিরের সম্পৃক্ততা নতুন নয়। ইংল্যান্ডে সকার লীগ নামে তার একটি স্টেডিয়ামও আছে। আর স্টেডিয়াম কিনে তিনি তার ফুটবল সম্পৃক্ততায় নতুন মাত্রা যোগ করলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com