শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৩১৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা কমান্ডারের আমন্ত্রণে সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ শুক্রবার ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইতে অনুষ্ঠিতব্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ার ফোর্স কমান্ডারস কনফারেন্সে এবং দুবাই এয়ার শো-২০১৯ এ অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com