রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৮ নভেম্বর বেলা ১২টার দিকে রাজউক কর্তৃপক্ষ রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় তাকে এ জরিমানা করে। প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন অর্থদণ্ডটি দেন।

বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। তিনি সিটিজেন নিউজকে বলেন, ‌‘বুঝলাম না, আসলে কী হলো এটা! খুব সামান্য কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার বাড়ির বারান্দায় যে ক্যান্টিলিভার ১ ফিট বেশি বের হয়ে আছে, তার জন্য ১০ লাখ টাকা জরিমানা!’
তিনি আরও যোগ করে বলেন, ‘‘আমার নকশায় যদি গুরুতর সমস্যা থাকে অন্তত আমাকে নোটিশ দিক। আমি দরকার হয় তা সংশোধন করবো। কিন্তু কোনও কথা নাই বার্তা নাই, এসেই বললেন, ‘এটা বের হয়ে আছে, ১০ লাখ টাকা জরিমানা! না দিলে সবাই অ্যারেস্ট!’ পারলে গাড়িতে যারা ছিলেন, সবাইকে নিয়ে যায়। এখন বলুন, কেউ কি বাসায় ১০ লাখ টাকা নিয়ে বসে থাকে? আর এটা কেমন জরিমানা?’’

শাকিব খান থাকেন গুলশানে তার ‘জান্নাত’ নামের বাড়িতে। অন্যদিকে নিকেতনে তার অফিস রয়েছে। পাশাপাশি নতুন একটি বাড়ি নির্মাণ করছেন তিনি। সেই বাড়ির জন্যই জরিমানা করা হয়েছে তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com