শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

জয়া প্রেম করছেন, বিয়ে আগামী বছর!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ২৯২ বার পঠিত

বিনোদন ডেস্ক: ওপার বাংলার দু’-একজনের সঙ্গে জয়া আহসানের প্রেম নিয়ে গুজব এপার বাংলাতেও এসেছে। তবে বাংলাদেশি মেয়ে হৃদয়ঘটিত বিষয়ে মন দিয়েছেন এ বাংলাতেই।

জয়া জানালেন, প্রেম করছেন তিনি। ছেলে বাংলাদেশি। তবে মিডিয়ার কেউ নন।

সম্প্রতি কলকাতার রোমান্টিক ছবি ‘রবিবার’ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডা মেতেছিলেন এর তারকা প্রসেনজিৎ ও জয়া। সেখানেই নিজের প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন?

এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এতকিছু কে বললেন?’ এরপর প্রশ্ন রাখা হয়, তাহলে কি সংবাদটি গুজব?

জয়া বলেন, ‘না। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তুমুল জনপ্রিয় জয়া আহসান। তাই সেখানেও প্রেমের কথা বারবার চাউর হয়েছে।

এদিকে জয়া এখন বেশ ব্যস্ত কলকাতাতে। তার ‘রবিবার’ ছবি আগামী ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ।

অন্যদিকে সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com