ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মাদরাসার এতিম ছাত্র ও দুস্থ নারীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) শ্যামপুর-কদমতলী থানা বিএনপির উদ্যোগে শ্যামপুর লাল মসজিদের সামনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

অনুষ্ঠানে রিজভী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৫তম জন্মদিন আজ। জন্মদিনের এই শুভক্ষণে দলের লাখ লাখ নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও আমার পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কায়মনোবাক্যে তার দীর্ঘায়ু কামনা করি।’

১/১১ এর মঈনউদ্দিন-ফখরুদ্দিনের অবৈধ সরকার এবং তাদের দোসরদের গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশের মাটিতে চিকিৎসারত তারেক রহমান উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ ও জাতিকে স্বৈরাচারের অন্যায়-অপকর্মের ছোবল থেকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের অবদান দলের নেতাকর্মীদের কাছে অনন্য প্রেরণা। তারেক রহমানের জন্মদিনে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জ্ঞাপন করছি।’

অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদল ঢাকা মহানগর সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মানিকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন বিএনপি

আপডেট টাইম : ১০:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯