বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

দুদকের মামলায় কারাগারে ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৫৩ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে দুদকের দায়ের করা মামলায় নোয়াখালী জেলা জজ কোর্টের নাজির মোহাম্মদ আলমগীরের স্ত্রী ও বোনসহ তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভ্ম্বের) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালাহ উদ্দিন আহম্মেদের আদালত এ আদেশ দেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহম্মেদ বলেন, ‘আলমগীরের স্ত্রী, বোন ও বন্ধু উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।’

দুদক কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা জজ কোর্টের নাজির মোহাম্মদ আলমগীর নিজের দাফতরিক পরিচয় গোপন করে নিজেকে রড ও সিমেন্ট ব্যবসায়ী পরিচয় দিয়ে মেসার্স ঐশী ট্রেডার্সের নামে বিভিন্ন ব্যাংক শাখায় ১০টি হিসাব খোলেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৭ কোটি ৮২ লাখ টাকা অবৈধভাবে লেনদেন করেন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভুত ৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করায় দুদক নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহম্মেদ বাদী হয়ে ৫ আগস্ট একটি মামলা দায়ের করেন। মামলায় মো. আলমগীর, তার স্ত্রী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহার (সাময়িক বরখাস্ত), তার বন্ধু ফেনীর দাগনভুইয়া উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত বেনু লাল ভৌমিকের ছেলে বিজন ভৌমিক ও একই এলাকার মো. আবু নাসেরের স্ত্রী ও আলমগীরের বোন আফরোজা আক্তারকে আসামি করা হয়। এদেরমধ্যে আলমগীরকে ৫ আগস্ট মাইজদী শহর থেকে গ্রেফতার করা হয়। এখন তিনি জামিনে রয়েছেন। বাকি ৩ আসামি ১৬ আগস্ট উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আলমগীরের স্ত্রী, বোন ও বন্ধু নোয়াখালী জেলা ও দায়রা জজ সালাহ উদ্দিন আহম্মেদের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com