শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রাজধানীর হাসপাতালে মাহফুজুর রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছে তার পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে নন্দিত এই চিত্রগ্রাহকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে খোঁজ নিতে মাহফুজুর রহমান খানের স্ত্রীর ভাতিজা আসিফ রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সিটিজেন নিউজকে বলেন, ‘ফুপা এখনো বেঁচে আছেন। তার লাইফ সাপোর্টও চলছে। মৃত্যুর খবরটি গুজব ছাড়া আর কিছুই নয়।’

এদিকে মাহফুজুর রহমানের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিন কন্যাখ্যাত চিত্রনায়িকা সুচন্দা, ববিতা ও চম্পা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে প্রিয় এই মানুষটিকে দেখে এসেছেন তারা। তাদের দেখে চোখের পানি ফেলেছেন মাহফুজুর রহমান। চোখের পানি আটকে রাখতে পারেননি সুচন্দা, ববিতা ও চম্পাও।

চম্পা বলেন, ‘আমরা তিন বোন যখন মাহফুজ ভাইকে দেখতে আইসিইউতে গেলাম, উনাকে ডাক দিলাম, তিনি তখন চোখের জল ফেলেছেন। আমার মনে হয়েছে, তিনি আমাদের চিনতে পেরেছেন। আমরাও চোখের পানি আটকে রাখতে পারিনি। এমন প্রাণবন্ত একজন মানুষটিকে এ অবস্থায় দেখতে হবে ভাবিনি।’

গত ২৬ নভেম্বর রাত ১০টার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার আটকে অসুস্থ হয়ে পড়েন মাহফুজুর রহমান। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন মাহফুজুর রহমান খান। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই গুণীজন।

নিঃসন্তান মাহফুজুর রহমান খান স্ত্রীকে হারানোর পর একাই জীবন যাপন করতেন। নিঃসঙ্গতা কাটতে ডুবে থাকতেন চলচ্চিত্র আর চলচ্চিত্রের মানুষদের সঙ্গে গল্প আড্ডায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com