শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

চকবাজার সেজেছে বাহারি ইফতারে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পুরান ঢাকার চকবাজারের ইফতারির খ্যাতি আর ঐতিহ্যের কথা এখন আর কারো অজানা নেই। রমজান উপলক্ষে প্রতিবারই জমে ওঠে এ ইফতার বাজার। রোজার শুরুতেই বাহারি ইফতারের পসরা সাজানো হয় ঢাকার এ প্রাচীন স্থানটিতে, যা থাকে পুরো মাসজুড়েই।

শুধু ইফতার সামগ্রী নিয়ে এমন বাজার দেশের আর কোথাও বসতে দেখা যায় না। রমজানে প্রতিদিন দুপুর থেকেই চকবাজার ছাপিয়ে পুরান ঢাকার অলিগলির বাতাসে ভাসে নানা স্বাদের মুখরোচক খাবারের মনকাড়া সুবাস। দুপুর থেকেই জমে উঠতে শুরু করে ইফতারি বাজার। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাহারি এসব ইফতার কিনতে ছুটে আসেন ভোজনরসিকরা।

ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে চকবাজারের ইফতারি বাজার পরিণত হয় এক মিলন মেলায়। চলে জমজমাট বিকিকিন। বাহারি সব খাবার নিয়ে বসা ব্যবসায়ীরা ক্রেতাদের আকৃষ্ট করতে ছাড়েন নানা হাঁকডাক। সবকিছু ছাড়িয়ে ব্যবসায়ীদের মুখ থেকে যে কথাটি বার বার বেরিয়ে আসে তাহলো- ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভইরা লইয়া যায়।’

মঙ্গলবার সরেজমিনে চকবাজারে ঘুরে দেখা যায়, দুপুর থেকেই দোকানিরা বৈচিত্র্যে ভরপুর লোভনীয় ইফতার সামগ্রী থরে থরে সাজিয়ে রাখছেন টেবিলে। বাহারি সেই ইফতার কিনতে প্রথম দিনেই ক্রেতাদের উপচেপড়া ভিড়।

ব্যবসায়ীরা জানায়, বাহারি ইফতারের মধ্যে গরুর সুতি কাবাব কেজিপ্রতি ৬০০-৬৫০ টাকা, খাসির সুতি কাবাব ৮০০-৮৫০ টাকা, সামি কাবাব ৪০-৫০ টাকা, টিক্কা কাবাব ৩০-৪০ টাকা, চাপালি কাবাব প্রতি পিস ৫০-৬০ টাকা পিস, মুরগির রোস্ট প্রতিপিস ১২০-২৫০ টাকা, আস্ত মুরগি মোসাল্লাম’র পিস ৩৫০ -৪০০ টাকা বিক্রি হচ্ছে।

দুধ ও পেস্তা বাদামের শরবত লিটারপ্রতি ২০০-২৫০ টাকা, লাবাং ২৫০-২৮০ টাকা, ফালুদা বড় বক্স ১৫০-২০০ টাকা। জিলাপির কেজি ১৫০-২০০ টাকা এবং ঘিয়ে ভাজা জিলাপি ৪০০-৬০০ টাকা বিক্রি হচ্ছে। টানা পরোটা ৩০-৪০ টাকা, খাসির মাংসের কিমা পরোটা ৬০-৭০ টাকা, গরুর মাংসের কিমা পরোটা ৪০-৫০ টাকা এবং ৫-১০ টাকা পিচ বিক্রি হচ্ছে বেগুনে, পিয়াজু, আলুর চপ, সমুচা।

তারা আরও জানান, বাহারি ইফতারি তৈরিতে পুরান ঢাকার চকবাজারের রয়েছে কয়েক’শ বছরের ঐতিহ্য। মোগল আমল থেকে চকবাজারের এই ইফতারি ঐতিহ্য গড়ে ওঠে। যারা এখন বাজারটিতে ইফতারি বিক্রি করছেন তাদের অধিকাংশই বংশ পরম্পরায় ব্যবসায় এসেছেন। কোনো কোনো ব্যবসায়ীর বা-দাদাও এখানে ইফতারি সামগ্রী বিক্রি করতেন।

বিকেল ৪টা পর্যন্ত কোন দোকানে দেখা মেলেনি ঐতিহ্যবাহী খাবার ‘বড় বাপের পোলা খায়’। সাড়ে ৪টার দিকে মোহাম্মদ হোসেন নামে এক ব্যবসায়ী ‘বড় বাপের পোলায় খায় নিয়ে আসেন। কেজিপ্রতি বিক্রি করছেন ৫০০টাকা। এছাড়ার খাসির লেগ রোস্ট প্রতি পিস বিক্রি করছেন ৬০০ টাকা। আগে রোজার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বড় বাপের পোলায় খায় বিক্রি হতো।

চকবাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন শহীদ। বলেন, আমরা প্রতিবছরই বড় বাপের পোলা বিক্রি করি। তবে আজ এই পদটি আনিনি। আগামীকাল বুধবার থেকে তা পাওয়া যাবে। প্রায় ২৭ রকমের পদ দিয়ে তৈরি বড় বাপের পোলা খায়’র কেজি পড়বে ৪৫০ টাকা।

প্রায় ২০ বছরে চকবাজারে কাবাবের ব্যবসা করেন মো. নাঈম বলেন, আমি এখানে প্রায় ২০ বছর ধরে সুতি কাবাব বিক্রি করি। আগে সুতি কাবাবের অনেক চাহিদা ছিল। কিন্তু এখন গরুর দাম বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা কমেছে। তারপরও ঐতিহ্য ধরে রাখার জন্য ব্যবসা চালিয়ে যাচ্ছি।

এদিকে শখ করে চকবাজারের ইফতারি কিনতে এসে কিছুটা হতাশ হয়েছেন সাভারের মো. রইসুল। তিনি বলেন, বিভিন্ন জায়গায় বড় বাপের পোলা খায়’র নাম শুনেছি, কিন্তু কখনও খাওয়া হয়নি। চকবাজারের ইফতার কিনতে আজই প্রথম আসলাম। মূলত বড় বাপের পোলা খায় কেনার উদ্দেশ নিয়েই এসেছিলাম। কিন্তু এখানে এসে বড় বাপের পোলা খায় পেলাম না। তাই যা পেয়েছি তা নিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com