শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

মুরগির ঘর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-এর একটি বাড়ির মুরগির ঘর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মো. জয়নাল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আমতলী এলাকার মৃত মাসুদের ছেলে।

রবিবার (১ ডিসেম্বর) হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ানের একটি বিশেষ টহল দল ইয়াবা মজুদের গোপন সংবাদে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার মো. জয়নালের বসত বাড়িতে অভিযানে যায়। এসময় বাড়ির পেছনে পরিত্যক্ত মুরগির ঘরে পলিটিনের স্তুপ দেখা যায়। তা সরিয়ে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এসময় জয়নালকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com