মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট

রাজধানীতে কালাইরুটি উৎসব আগামীকাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে রাজধানীতে হতে যাচ্ছে কালাইরুটি উৎসব।

আগামীকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘বিয়ে বাড়ি চতুর্থ কালাইরুটি উৎসব পাওয়ার্ড বাই ইমপ্যাক্ট পিআর’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আয়োজকরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কালাইরুটি। এর চাহিদা শুধু চাঁপাইনবাগঞ্জে নয়, দেশের বিভিন্ন স্থানে রয়েছে। বিশেষ করে, ঢাকায় এর চাহিদা অনেক বেশি।

‘আমরা চাঁপাইবাসী’ গত তিন বছর ধরে কালাইরুটি উৎসবের আয়োজন করছে। তবে আগের আয়োজন ছোট পরিসরে হলেও এবার কালাইরুটি উৎসব বড় পরিসরে হচ্ছে। কালাইরুটি যারা পছন্দ করেন তাদের কথা চিন্তা করে এবং এই ঐতিহ্যবাহী খাবারকে টিকিয়ে রাখতে উৎসবের আয়োজন করা হয়েছে।

বিকেল থেকে রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এতে অংশ নিতে ইতিমধ্যে চার শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছেন। যাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ নয়, তারাও এই আয়োজনে অংশ নিতে পারবেন।

উৎসবে অন্যান্য সংবাদ মাধ‌্যমের পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে আছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com