রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

প্রথম সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ২৯২ বার পঠিত

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরুতেই নায়ক দেবের সঙ্গে জমিয়ে প্রেম করেছেন। তাদের বিয়ের সম্ভাবনা যখন চারদিকে ডালপালা মেললো ঠিক তখনই বাজলো ভাঙনের সুর। এরপর দেব জড়ান রুক্মিনীর সঙ্গে আর শুভশ্রী গাঙ্গুলী দখল নেন মিমি চক্রবর্তীর বয়ফ্রেন্ড রাজ চক্রবর্তীর মন।

প্রেম শুরু হতে না হতেই রাজ-শুভশ্রী বিয়ের মালা বদল করেছেন। তারা এখন কলকাতার সিনেদুনিয়ার সুখী দম্পতি। তবে তাদের বাবা-মা হওয়ার কোনো খবর বা গুজব এখনো পাওয়া যায়নি। তাহলে শুভশ্রী সন্তান কোথায় পেলেন?

সম্প্রতি একটি ছবি পোস্ট করে ছবিতে থাকা ছেলেকে নিজের প্রথম সন্তান দাবি করে এমনই এক আলোচনার জন্ম দেন ভুবন ভুলানো হাসির নায়িকা শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে কোলে টেনে নিয়ে, জড়িয়ে ধরে স্নেহ চুম্বন দিচ্ছেন শুভশ্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রথম সন্তান’!

কিন্তু ‘প্রথম সন্তান’ কে? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। দিদি দেবশ্রী গাঙ্গুলী ছেলের সঙ্গে ছবিটি তোলেন শুভশ্রী। মাসি আর বোন-পোর সম্পর্ক একদম মা-ছেলের মতোই!

ছবিতে দেখা যায় দিদির ছেলেকে কোলে টেনে নিয়ে, কপালে চুমু খেয়ে আদর করছেন শুভশ্রী। ভারী মিষ্টি ছবিটি নেট দুনিয়ায় শেয়ার হতেই ‘ভাইরাল’!

ইদানীং কাজ নিয়ে ব্যস্ত শুভশ্রী। বিয়ের পর টানা এক বছর ‘শীতঘুম’-এ ছিলেন, কিন্তু এখন আড়মোড়া ভেঙে কাজে মন দিয়েছেন। আগের থেকে অনেকটাই বেশি পরিণত এখন তিন। ‘পরিণীতা’ প্রশংসিত হয়েছে। মুক্তি পেয়েছে রাজের পরিচালনায় শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘ধর্মযুদ্ধ’র টিজার। এ ছবিটিও তাকে সবার কাছে প্রশংসিত করবে বলেই ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com