শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

জামালপুরে আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬৮ বার পঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । শনিবার (১৪ ডিসেম্বর) শহরে মৌন শোভাযাত্রা ও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং স্বজনরা।

দুপুরে ‘আমজাদ হোসেন চর্চা কেন্দ্র’র উদ্যোগে শহরের তমালতলা থেকে একটি মৌন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বকুলতলা হয়ে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আলী ইমাম দুলাল, কবি ও সাংবাদিক সায্যাদ আনসারী, তারিকুল ফেরদৌসসহ বিভন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সদস্যরা আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ৭৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। পরে জামালপুর পৌর কবরস্তানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com