রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সরকারের উন্নয়নের লক্ষ্য গ্রামকেন্দ্রিক : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: সরকারের উন্নয়নের লক্ষ্য হচ্ছে গ্রামকেন্দ্রিক, যাতে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী এর সুফল পায় বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
সচিব জানান, সাক্ষাৎকালে দেশের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রবৃদ্ধি এখন ৮ দশমিক ১৫ শতাংশ, মাথাপিছু আয় ১৯০৯ ইউএস ডলার এবং দারিদ্র্যের হার কমে ২০ শতাংশে নেমে এসেছে।

বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এ উন্নয়ন সম্ভব হয়েছে।

ডেভরিম ওজতুর্ক বাংলাদেশে তার দেশের বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরে বলেন, তুরস্ক বাংলাদেশে বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগে করতে চায়।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের মতো ভ্রাতৃপ্রতীম দেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। দু’দেশ নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ে প্রস্তুত।
সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন ও সহযোগিতার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com