শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

বাংলাদেশের জন্য একটি পদে কর্মী নিয়োগ দেবে ফেসবুক

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক :বাংলাদেশের জন্য একটি পদে কর্মী নিয়োগ দেবে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পদে এই নিয়োগ দেবে।

ফেসবুকের এক বিজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এ চাকরিতে কাজের বিবরণ সম্পর্কে ফেসবুক বলেছে, পূর্ণকালীন ওই পদে চাকরি হলে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে। এ ছাড়া ফেসবুকের জন্য নানা ধরনের সুযোগ বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে।

যোগ্যতা : ৫ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে যথেষ্ট পারদর্শী হতে হবে।

কর্মস্থল : এ পদে নিয়োগ পেলে কর্মীকে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে।

যেভাবে আবেদন করবেন : ফেসবুকের এই পেজে গিয়ে ওই পদে আবেদন করতে পারবেন যে কোনো যোগ্য প্রার্থী।https://www.facebook.com/careers/jobs/371044343587750/

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com