শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

রাজধানীতে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১৮

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৪৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১৮ জনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বালুরমাঠ এলাকা থেকে ২০৭ লিটার দেশীয় চোলাই মদ, ২ বোতল দেশীয় মদ ও নগদ ৪৯০০ টাকাসহ মো. জুম্মন শেখ (৩২), মো. কাউসার আলম (৩১), মো. সেলিম (১৯), মো. মহারম আলী (৩৮), শহীদ (৩৫), মো. হৃদয় শেখ (২১), মো. রতন হোসেন (৩০), মো. রাজিব শিকদার (২০), মো. হৃদয় (২৩), মো. মুন্নাসহ (২৫) মোট ১০ জনকে আটক করা হয়।

একইদিন বিকেল ৩টার দিকে রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকা থেকে ২ বোতল ভোদকা, ২ বোতল হুইস্কি, ২ ক্যান ভোদকা, ৩টি মোবাইল ও নগদ ১৫৫০ টাকাসহ মো. রজব আলী (৫৯), মো. সাকিল (১৯), মো. আলাউদ্দিনকে (১৯) আটক করা হয়।

এদিকে গত ৩১ ডিসেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১৩ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ১টি মোবাইল ও নগদ এক হাজার টাকাসহ মো. ইকরামুর রহমানকে (২৬) আটক করা হয়।

একই দিন বিকেলে চকবাজার মডেল থানার ইমামগঞ্জ এলাকা থেকে মো. জনি রহমানকে (২৮) ২৪ ক্যান বিয়ার, ২টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৯ হাজার টাকাসহ আটক করা হয়।

অন্যদিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে ৩ বোতল বিদেশি মদ, ৩টি মোবাইল ও নগদ ১৫০০ টাকাসহ মো. সানি (২০) ও মো. রাজিব হোসেনকে (২৪) আটক করে আরকেটি টিম।

এছাড়া দুপুর ২টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১০ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. দেলোয়ার এর নেতৃত্বে রাজধানীর লালবাগ এলাকা থেকে ১টি প্রাইভেটকার, ২ ক্যান বিয়ার, ১টি মোবাইল ও নগদ ১২শ’ টাকাসহ মো, মানিককে (২৮) আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com