শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ডিজেএফবির সভাপতি হুমায়ুন সম্পাদক আরিফ

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৩২১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)-এর নির্বাচনে সভাপতি পদে ইংরেজি দৈনিক দ্য ফিনান্সসিয়াল এক্সপ্রেসের হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের আরিফুর রহমান আরিফ নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য হলেন- সহসভাপতি পদে হামিদ-উজ-জামান (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন আবদুল্লাহ (দেশ রুপান্তর), সাংগঠনিক সম্পাদক পদে মফিজুল সাদিক (বাংলানিউজ), অর্থ সম্পাদক পদে জাহিদুল ইসলাম (বিজনেস স্টান্ডার্ড), দফতর সম্পাদক পদে হাসিবুল ইসলাম (রাইজিংবিডি), প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে সাইদ রিপন (আমাদের নতুন সময়), সদস্য পদে জহির রায়হান (দৈনিক ঢাকা টাইমস), সুশাস্ত মিনহা (যমুনা টিভি) ও আবু সাইম (আলোকিত বাংলাদেশ)।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএফপির ব্যুরো চিফ মুহাম্মদ শফিকুল আলম ভোটের ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব ও বিআইবিএমের পাবলিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার খান এ মামুন উপস্থিত ছিলেন।

ডিজেএফবির দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশন সচিব মো. নুরুল আমিন, বিবিএস সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com