মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা

উদিত নারায়ণের পুত্রবধূ হচ্ছেন নেহা, বিয়ে ভালোবাসা দিবসে!

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৩০৬ বার পঠিত

বিনোদন ডেস্ক: কিংবদন্তি শিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে বিয়ে করছেন নেহা কক্কর। এমন খবরই এখন প্রকাশিত হচ্ছে মিডিয়ায়। ইন্ডিয়ান আইডলের একটি প্রমো ভিডিও অনলাইনে আসার পর থেকেই মূলত এমন খবর ছড়িয়ে পড়ে। বিয়েও হচ্ছে নাকি আবার এ বছরের ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি।

জানা গেছে, সপ্তাহের শেষাংশে ইন্ডিয়ান আইডলে এমন কিছু হতে যাচ্ছে, যা শুনে হতবাক দর্শকরা। শোতে উদিত নারায়ণ অতিথি হিসেবে আসছেন। এখানেই উদিতকে বিচারক নেহা কক্করের সঙ্গে মজা করতে দেখা যাবে। তিনি তাকে রাগানোর চেষ্টা করবেন।

উদিত নারায়ণ জানিয়েছেন, তিনি নেহাকে তার পুত্রবধূ করার প্রস্তাব দিতেই শোতে আসবেন! এদিকে উদিতপুত্র আদিত্য নারায়ণ জানান, ১৪ ফেব্রুয়ারি নেহা কক্কর ও তিনি বিয়ে করতে চলেছেন!

ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানটি পরিচালনা করছেন উদিতের ছেলে আদিত্য নারায়ণ। প্রায়ই এ অনুষ্ঠানে নেহার সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাকে, যা ভক্তরা খুবই উপভোগ করেন।

আসছে এপিসোডে উদিত নারায়ণের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে নেহা কক্করের বাবা-মা কেও। এখানেই নাকি হবে পাকা কথা!

সত্যি সত্যিই এমন কিছু ঘটবে? নাকি রিয়েলিটি শোয়ের মাধ্যমে দর্শক স্রেফ বিনোদিত করতেই এমনভাবে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে কিছুই বলেনি ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরই ‘ব্রেক আপ’র খবরে শিরোনাম হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। নতুন বছর আসতেই বিয়ের খবর নিয়ে শিরোনামে এলেন এ গায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com