রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

চাঁদপুরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩৭৬ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। দগ্ধ অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ট্রাক রোডে একটি ভাড়াবাসায় এই ঘটনা ঘটে। আহত ছাত্রী সিপা (১৭) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী। সিপা’র চাচা জানান, মাদ্রাসা থেকে এসেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার কথা শুনেছি। তাকে বকাঝকা করায় রাগ করে এ ঘটনা ঘটিয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, ঘটনাটি শোনার পরই হাসপাতালে গিয়েছি। আগুনে শিক্ষার্থীর প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। তিনি জানান, পড়ালেখায় মনোযোগী না হওয়ায় তার মা শিল্পী বেগম তাকে বকাঝকা করায় সে অভিমানে এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে ওই মাদ্রাসা ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।

সিপার স্বজনরা জানান, মেয়েটি হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়ে। লেখাপড়ার প্রতি অমনোযোগী। মাদ্রাসা ছুটি হলেও অনেক দেরিতে করে বাসায় ফিরে। মোবাইলে কথা বলে। এসব বিষয় নিয়ে তার মা বকা দেওয়ায় সে ঘরে থাকা কেরোসিন তেল গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com