ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

সাঈদ খোকনের হাতে সদস্যপদের চিঠি তুলে দিলেন কাদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের হাতে সদস্যপদের চিঠি তুলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল রোববার খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের হাত থেকে এই চিঠি গ্রহণ করেন সাঈদ খোকন।

সাঈদ খোকন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্যবিদায়ী নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নতুন কমিটিতে তাকে রাখা হয়নি। এর আগে তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওই কমিটিতে সভাপতি ছিলেন তার বাবা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ।

এবার ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি মেয়র খোকন। এরপর দলীয় নির্দেশ মেনে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন জনপ্রিয় এই মেয়র। এর প্রতিদান হিসাবে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মূল্যায়ন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার

সাঈদ খোকনের হাতে সদস্যপদের চিঠি তুলে দিলেন কাদের

আপডেট টাইম : ০১:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০