শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের তিনটি ফ্লাইট নামল কলকাতায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৩৪৮ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: ঘন কুয়াশায় তিনটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফ্লাইটগুলোর চট্টগ্রামে অবতরণের কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান।

তিনি বলেন, সকাল থেকে এখনও কোনো ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে গেছে।

ফ্লাইট তিনটি হলো-কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলা, ওমানের মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট।

ঘন কুয়াশায় ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় চট্টগ্রামে অবতরণ করতে না পেরে এই তিনটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে গতকালও ঘন কুয়াশার কারণে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com