শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

নতুন ৩ ফিচার এলো ইন্সটাগ্রামে

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৩০ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: নতুন ৩টি ফিচার নিয়ে এলো ইন্সটাগ্রাম। এগুলো হলো – স্লো মোশন, ইকো এবং ডুও।

এই নতুন ফিল্টারগুলো ছাড়াও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা তাদের বুমেরাং স্টোরিগুলোর দৈর্ঘ্য কাটতে বা সংক্ষিপ্ত করতে পারবে।

ইন্সটাগ্রাম স্টোরি ক্যামেরায় গিয়ে সেখানে বুমেরাংয়ে ঢুকলে এই নতুন ফিচারগুলো ব্যবহার করা যাবে।

নতুন ফিচার গুলোর কাজ হল-

স্লো মোশন: এই ফিল্টারটির মাধ্যমে ভিডিওগুলোর স্পিড কমিয়ে অর্ধেক করা যায়।

ইকো: ইনস্টাগ্রামে কোনো বুমেরাং ভিডিওতে দ্বৈত দৃষ্টি প্রভাব তৈরি করতে সহায়তা করে।
ডুও: ভিডিওর গতি বাড়ানো এবং কমানো যায়। সাথে টেক্সচারও অ্যাড করা যায়।

বুমেরাং ব্যবহারের পদ্ধতি-

১. প্রথমেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

২. এরপর আপনার ইন্সটাগ্রাম স্টোরি ক্যামেরাতে ক্লিক করুন।

৩. এবার বুমেরাং এ যেতে ডানদিকে সোয়াইপ করুন।

৪. এবার শাটার বোতামে ক্লিক করে বুমেরাং ভিডিও রেকর্ড করতে শুরু করুন।

৫. এরপর সেই ভিডিওটি রেকর্ড করার পর নতুন ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন। সেগুলো পরিবার ও বন্ধুর সাথে শেয়ারও করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com