শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল অনুদান লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল

কামরাঙ্গীরচরে মেয়েকে ধর্ষণে সহায়তাকারী বাবা কারাগারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৪২৯ বার পঠিত

আদালত প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে পাওনা টাকা মওকুফের বিনিময়ে মেয়েকে (১৩) ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার বাবা লিটনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন। এ দিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে কামরাঙ্গীরচরের বেটরিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা বিদেশে থাকেন। বাবা লিটন স্থানীয় মুরগি ব্যবসায়ী আবুল হোসেনকে মুরগি সরবরাহ করতেন। ব্যবসা সূত্রে বছরখানেক আগে আবুলের কাছ থেকে টাকা ধার করেন লিটন। সময়মতো ধার শোধ না করায় লিটনের কিশোরী মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দেন আবুল। এতে লিটন রাজি হয়ে যান। শারীরিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় মেয়েটির বাবা তাকে মারধর করতেন। মেয়কে বন্দি রেখে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করতে বাবা লিটন।

পরবর্তীতে প্রতিবেশী এক নারীর কাছে বিষয়টি খুলে বলেন ওই কিশোরী। তিনি ৯৯৯ নাম্বারে ফোন করেন। পুলিশ ফোন পেয়ে কিশোরীকে রাতেই উদ্ধার করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com