বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

বনানী‌তে সি‌নি কেয়া‌র উ‌দ্বোধন কর‌লেন মিম

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৩৪৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : নগরী‌র বনানী‌তে অর্গানিক পণ‌্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সি‌নি কেয়া‌র অ‌স্ট্রেলিয়ার নতুন আউটলেট উ‌দ্বোধন কর‌লেন চিত্রনা‌য়িকা বিদ‌্যা সিনহা মিম।

গতকাল শুক্রবার বনানীর ১১ নম্ব‌র সড়‌কে এ আউটলেটের উ‌দ্বোধন ক‌রেন এই লাক্স তারকা।

এ সময় মিম ব‌লেন, পণ্যটি আমি ব্যবহার করে‌ছি। এগুলো ব্যবহার করার পর ত্বকটা বেশ গ্লো করে। হেয়ার, সিরাম, স্ক্রিনক্রিমসহ বেশ কিছু মানসম্পন্ন পণ্য আছে প্রতিষ্ঠান‌টির। এটা তিন দিনে রং ফর্সা করবে তা নয়, তবে এটা ব্যবহার করার পর অনেক ভা‌লো মনে হয়েছে।

এ সময় আরো উ‌প‌স্থিত ছিলেন সিনি কেয়ার অস্ট্রেলিয়ার এশিয়া জোনের কান্ট্রি ডিরেক্টর জাহিদ আহমেদ দিপু, সিনি কেয়ার বাংলাদেশের উপদেষ্টা সিইও রেদোয়ানুল ইসলাম, অপারেশন ম্যানেজার জাহিদুল ইসলাম, বিউটি এক্সপার্ট ও জে.কে ফরেন ব্র্যান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিক, মেকআপ আর্টিস্ট সাহিদা আহসানসহ অনেকে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করে সি‌নি কেয়ার। সারাবিশ্বে প্রতিষ্ঠান‌টির ২৫০টির বেশি আউটলেট রয়েছে।

মিম অ‌ভিনীত সর্বশেষ মু‌ক্তিপ্রাপ্ত সি‌নেমা সাপলুডু। গত বছ‌রের ২৭ সে‌প্টেম্বর মু‌ক্তি পায় এটি। গোলাম সোহরাব দোদুল প‌রিচা‌লিত এ সি‌নেমা দর্শকের বেশ প্রশংসা কুড়ায়। মি‌মের পরবর্তী সি‌নেমা পরাণ। রায়হান রা‌ফি প‌রিচা‌লিত এ সি‌নেমার কাজ নি‌য়ে ব‌্যস্ত সময় পার কর‌ছেন মিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com