শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

কুবির প্রথম সমাবর্তন সোমবার

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৩০৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সোমবার ২৭ (জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সমাবর্তন। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রমুখ।

সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ করা হয়েছে পাঁচ হাজার মানুষ ধারণক্ষমতার প্যান্ডেল। সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ক্যাম্পাস। রবিবার ছিল সমাবর্তনের মহড়া। গাউন ও ক্যাপ পরে ছবি তোলায় ব্যস্ত ছিল সাবেক শিক্ষার্থীরা। কেউ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন। কেউবা ক্যাম্পাস সংলগ্ন দোকানদার ও পরিচিতদের সাথে কুশল বিনিময় করছেন। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আনন্দে কেঁদে ফেলছেন কেউ কেউ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনে লাগানো হয়েছে বাহারি ফুল গাছ। ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।

জানা গেছে, সমাবর্তনে নিবন্ধন করা দুই হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট সুযোগ পাচ্ছেন কালো গাউন ও ক্যাপ পরার। এছাড়া ১৪ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেবেন রাষ্ট্রপতি।

উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রথমবার এত বড় আয়োজন করাটা চ্যালেঞ্জের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ইতোমধ্যে সমাবর্তনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com