মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তিন দিনে ত্রিশ লাখ ছুঁইছুঁই রাফীর প্রেশার কুকার স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত কেমন আছেন মির্জা আব্বাস, যা জানা গেল শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

দক্ষিণে ছোট ,উত্তরে বড়পর্দার তারকাদের নিয়ে আ.লীগের প্রচার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ২৭৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের প্রচারের অংশ হিসেবে গান, পোস্টার লিফলেট বিতরণ করা হচ্ছে। এ ছাড়া প্রার্থীরা সমর্থকদের নিয়ে মিছিল-মিটিং করছেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন চলচ্চিত্র ও টেলিভিশন তারকা শিল্পীরাও। তাদেরকে রাজধানীর বিভিন্ন অলিগলিতে প্রচারে অংশ নিতে দেখা যাচ্ছে।

ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সম্প্রতি তার হয়ে বড় পর্দার একঝাঁক তারকা মাঠে নামেন। এই তালিকায় রয়েছেন—চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, নায়ক রুবেল, চিত্রনায়িকা অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, শাহনূর, আালেক জান্ডার বোসহ অনেকে।

এদিকে ঢাকার দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস। সম্প্রতি তার হয়ে মাঠে নামেন ছোট পর্দার একঝাঁক তারকা শিল্পী। এই তালিকায় রয়েছেন—শমী কায়সার, সুইটি, মাজনুন মিজান, সাঈদ বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com