শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

চট্টগ্রামে চোর চক্রের সদস্য খুন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৪০০ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় চুরির টাকার ভাগবাটোয়ারা নিয়ে প্রাণ গেল চোর চক্রের সদস্য মো. ইলিয়াসের (১৯)।

আজ শুক্রবার উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের পরিত্যক্ত স্থান থেকে ইলিয়াসের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইলিয়াস ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মো. নাদেরুজ্জামানের পুত্র।

স্থানীয় ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, নিহত যুবক ইতিমধ্যে এলাকায় বিভিন্ন চুরি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। গতকাল বৃহস্পতিবার সরস্বতী পূজার রাতে কয়েকজন চোর কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়। রাতেই চোরচক্রের মধ্যে ভাগাভাগি নিয়ে বিরোধের ঘটনাও জানা গেছে। অতঃপর সকালে গ্রামবাসী তার লাশ গ্রামে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এই বিষয়ে মীরসরাই থানার ওসি জাহিদুল কবির জানান, নিহত যুবকের নামে কয়েকটি চুরির মামলা রয়েছে। ইতিমধ্যে সে জেল থেকে এসে আবার চুরির সঙ্গে জড়িয়ে পড়ে। তবে এই খুনের বিষয়ে আইনগত সব ধরনের উদ্যোগ নেয়া হবে।

এই ঘটনায় নিহতের বাবা নাদেরুজ্জামান বাদী হয়ে মীরসরাই থানায় একটি হত্যা মামলা করেছেন। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com