রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আতিক-তাপসের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সিটির আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। ঢাকা সিটি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির দুই প্রার্থীর চেয়ে তারা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ভোটের ফলাফল প্রকাশের মধ্যে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আতিক ও তাপস গণভবনে যান।

গণভবনের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেন। মূলত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ফলাফল নিজেদের পক্ষে আসায় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইভিএমে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। এ সময় তার পাশে ছিলেন ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এছাড়া ভোটের আগের রাতে (শুক্রবার) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে দোয়া নিতে গণভবনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

গতকাল শনিবার ভোট দেয়ার পর আতিক ও তাপস উভয়ই নিজেদের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় ফলাফল প্রকাশ। রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী, উত্তরের মেয়র পদে আতিকুল ইসলামের প্রাপ্ত ভোট দুই লাখ ৫৯ হাজার ৯৮৫। তার প্রধান প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালের প্রাপ্ত ভোট এক লাখ ৫৯ হাজার ৩৬১।

অপরদিকে দক্ষিণের মেয়র পদে আওয়ামী লীগের ব্যারিস্টার ফজলে নূর তাপসের প্রাপ্ত ভোট ৩ লাখ ৯৯ হাজার ৬৯৫। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনের প্রাপ্ত ভোট ২ লাখ ১৯ হাজার ২৭।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com