শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

‘ব্রেকিং নিউজ’ দিলেন রণবীর-আলিয়া

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৩ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন আলিয়া ভাটের সঙ্গে সুপারস্টার রণবীর কাপুরের প্রেমের গুঞ্জন অনেক দিনের। বহু দিন ধরেই বলিপাড়ায় এই ফিসফিসানি যে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি। তারা বিয়ের পর কাশ্মীরে মধুচন্দ্রিমা যাবেন বলেও দুদিন আগে খবর প্রকাশিত হয়। তবে বিয়ে কবে হবে, দিনক্ষণ কী তা নিয়ে দুই পরিবার মুখে কুলুপ এঁটে বসে আছে।

রোববার হঠাৎ ‘ব্রেকিং নিউজ’ দিলেন বণবীর ও আলিয়া। ভিজ্যুয়াল ইফেক্টসের দীর্ঘসূত্রতার কারণে বারবার আটকে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রটি পেয়েছে মুক্তির দিনক্ষণ।

রণবীর-আলিয়া জানান, তাদের অভিনীত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৪ ডিসেম্বর। হিন্দির পাশাপাশি দেখা যাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়ও।

‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস। প্রতিষ্ঠানটি অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও আলিয়া, রণবীর ও অমিতাভের ছবি শেয়ার করে জানানো হয় মুক্তির তারিখ।

প্রাচীন অস্ত্র ‘ব্রহ্মাস্ত্র’ খোঁজার গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। যার পরতের পরতে রয়েছে রোমাঞ্চ।

রণবীর-আলিয়া ও অমিতাভের সঙ্গে এই ছবিতে দক্ষিণ ভারতীয় তারকা নাগার্জুনসহ অনেক পরিচিত মুখ অভিনয় করেছেন।

এই সিনেমার সূত্রেই কাছাকাছি হন রণবীর ও আলিয়া। বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ায়। শিগগির তারা বিয়ের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দুই পরিবারই বিয়েতে রাজি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com