সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন নায়িকা রোজিনা

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৪ বার পঠিত

বিনোদন ডেস্ক: আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা নিজ গ্রাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন।

এরই মধ্যে মসজিদের কাজ উদ্বোধন করেছেন তিনি।

উদ্বোধনের সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মায়ের নামে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন রোজিনা। তবে মাঝেমধ্যে আসেন বাংলাদেশে। এখন তিনি নিজ গ্রামে রয়েছেন।

মসজিদ নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ছোটবেলায় রাজবাড়ীর গোয়ালন্দে কেটেছে। এখানে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে।

তিনি বলেন, মায়ের কড়া শাসনে কেটেছে ছোটবেলা। তবে বাবা একটু নরম স্বভাবের ছিলেন। তাই দুষ্টুমি করলেও ছাড় পেয়ে যেতাম। তবে মায়ের শাসন যে কতটা মিষ্টি, তা এখন অনুভব করতে পারি।

‘তবে যত দূরেই থাকি, স্মৃতিগুলো সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন একটা আসা হয় না। নিজের ভালোলাগা থেকেই বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ করছি।’

রোজিনা আরও জানান, মসজিদের পাশাপাশি এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে চক্ষু হাসপাতাল করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com