শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

২০২৩ সালে জেলা ও বিভাগে ফাইভ জি চালু হবে:মোস্তাফা জব্বার

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৭ বার পঠিত

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০২৩ সালে জেলা ও বিভাগে ফাইভ জি চালু হবে। বিটিসিএলকে উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত ফাইভ জি পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত হতে হবে।
গতকাল রোববার ঢাকার টেলিযোগাযোগ ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আগামী সভ্যতার ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি। আর ইন্টারনেট সুপার হাইওয়ে হচ্ছে ডিজিটাল সংযুক্তির ভিত্তি। এরই ধারাবাহিকতায় ডিজিটাল সংযুক্তির এই মহাসড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিটিসিএলসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি হিসেবে বিটিসিএলকে জনগণের স্বার্থে, জনগণের প্রয়োজনে ও কল্যাণে কাজ করতে হবে।

বিটিসিএলের বিদ্যমান বিশাল অবকাঠামো ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের সম্পদ অব্যবহৃত রাখা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না।

মন্ত্রী আরো বলেন, এরইমধ্যে অচল অনেক প্রযুক্তি সচল করে বিটিসিএলকে গতিশীল করা হয়েছে। বিটিসিএলে কর্মরত মেধাবীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com