শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও মৌ খান

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ মৌ খান। খুব অল্প সময় তিনটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এরই মধ্যে তার ‘প্রতিশোধের আগুন’ সিনেমা মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি।

তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনের মডেল হলেন মৌ খান। গতকাল রোববার রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি নির্মাণ করেছেন মামুনুর রশিদ রোকন।

মৌ খান বলেন, ‘‘এই প্রথম ওভিসিতে কাজ করলাম। এতে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। কাজটি পুরো সিনেমার টিম করেছেন। ওভিসিটি নির্মাণ করেছেন মামুনুর রশিদ রোকন। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’

এ বিজ্ঞাপনে মৌ খানের বিপরীতে মডেল হয়েছেন আরিফিন জিলানী।

মৌ খান অভিনীত ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘বান্ধব’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। এটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন সুমিত। অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’ সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন মৌ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com