শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রহমত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুম অ্যাডভোকেট মো. রহমত আলীর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমমন্ত্রী ওবায়দুল কাদেরও অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মো. রহমত আলী (৭৫)।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা অ্যাডভোকেট রহমত আলী। তার মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com