শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

প্রধানমন্ত্রী সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০২ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেখানে তিনি রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন। নৈশভোজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও উপভোগ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্র আরও জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত বঙ্গভবনে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্য, প্রধান বিচারপতি ও সিনিয়র বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের হাইকমিশনার ও উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মানিত ব্যক্তিদের জন্য প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com