মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

জাতিসংঘের ভলান্টিয়ার কর্মসূচিতে যুক্ত হলো বাংলাদেশ

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের ভলান্টিয়ার কর্মসূচিতে যুক্ত হলো বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশই প্রথম এ কর্মসূচিতে যুক্ত হয়েছে।

সেই সঙ্গে প্রথমবারের মতো বিসিএস কর্মকর্তারা যুক্ত হচ্ছে।

এর আওতায় প্রতিবছর ১০ জন কর্মকর্তা জাতিসংঘে কাজ করার সুযোগ পাবেন। সেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তাদের এক বছরের জন্য আটটি দেশে পোস্টিং দেয়া হবে।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সস্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ এবং ইউএন ভলান্টিয়ার প্রোগ্রামের আঞ্চলিক প্রধান সেলিনা মিয়া।

এ কর্মসূচির আওতায় সরকারের নিজস্ব অর্থায়নে কর্মকর্তারা জাতিসংঘের ভলান্টিয়ার কর্মসূচীতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সুলতানা আফরোজ বলেন, নিজেরাই নিজেদের অর্থায়নে জাতিসংঘের কর্মসূচীতে অংশগ্রহণ করছি। এটি একটি মাইল ফলক।

সেলিনা মিয়া বলেন, এটি জাতিসংঘের একটি সৃজনশীল আইডিয়া। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে এ কর্মসূচি বিশেষ অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com