রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা বদলগাছীতে পটলের জমিতে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার ইরানের নৌ-অস্ত্র উৎপাদনকারী কমপ্লেক্সে হামলা চালানোর দাবি ইসরাইলের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

‘জয় বাংলা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘আজ সোমবার প্রধানমন্ত্রী জাতির পিতার বিভিন্ন সাক্ষাৎকার ও কথপোকথনের সংকলন গ্রন্থ ‘জয় বাংলা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বইটির ভূমিকা লিখেন। সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং লেখক ও কবি পিয়াস মজিদ বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ও কথপোকথনগুলো সংগ্রহ ও সম্পাদনা করেন।

সারওয়ার বলেন, নাহিদ ও মজিদ ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী লিটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বইয়েরও মোড়ক উন্মোচন করেন। সব্যসাচী লেখক শামসুল হক বইটির গ্রন্থনা এবং পিয়াস মজিদ বইটির সম্পাদনা করেন।

তথ‌্যসূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com