সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল

করোনাভাইরাস আতঙ্কে অ্যাওয়ার্ড স্থগিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ২৭১ বার পঠিত

বিনোদন ডেস্ক : বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এবার এর প্রভাব পড়েছে ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি’ বা ‘আইফা’ অ্যাওয়ার্ডে।

আগামী ২১ মার্চ ভোপালে এই অ্যাওয়ার্ডের প্রি-ইভেন্ট এবং এরপর ২৭-২৯ তারিখ পর্যন্ত ইন্দোরে মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে।

আইফার আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবার মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি বিবেচনা করে আয়োজক কর্তৃপক্ষ মধ্য প্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। এরপর সংশ্লিষ্টরা এই মাসের শেষে অনুষ্ঠিতব্য আইফা অ্যাওয়ার্ড স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগির নতুন তারিখ জানানো হবে।

অন্যান্য দেশের মতো ভারতেও করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। জানা গেছে, আজ শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ৩১। সাধারণ মানুষের মতো বলিউড তারকারাও এটি নিয়ে বেশ উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com