শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

মেডিক্যাল সরঞ্জামবাহী চীনা বিমান ঢাকায় আসছে

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২৬৭ বার পঠিত

 
অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে দেয়া চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার মেডিক্যাল সরঞ্জামবাহী বিমানটি রওয়ানা দিয়েছে।

এটি আজ দুপুর আড়াইটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, আলিবাবার পক্ষ থেকে দেওয়া এই চালানে রয়েছে ৩০ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লাখ মাস্ক। এর মধ্যে দুই লাখ ৭৫ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ৩০ হাজার এন৯৫ মাস্ক।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রতিশ্রুত টেস্টিং কিটস এবং পিপিই নিয়ে দ্বিতীয় চালান গত বৃহস্পতিবার ঢাকায় আসে। চীন সরকারের বিশেষ এই সহায়তার মধ্যে ছিল ১০ হাজার টেস্টিং কিটস, ১৫ হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, ডাক্তার ও নার্সদের ব্যবহারের ১০ হাজার পোশাক (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

এর আগে চীনা দূতাবাস বাংলাদেশকে পাঁচশর বেশি কোভিড-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com