রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মহামারি করোনা ঠেকাতে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা চীনের

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৬৮ বার পঠিত

 
অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেছে চীন।

বাংলাদেশের নাগরিকদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এ প্রশংসা করা হয়।

সোমবার (৩০ মার্চ) ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং খোলা চিঠিতে লেখেন, এই মুহূর্তে কোভিড-১৯ বৈশ্বিক মহামারি হিসেবে রূপ নিয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৪৯ জন আক্রান্ত হয়েছেন। বৈশ্বিক এই মহামারি ঠেকাতে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে।

তিনি লেখেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা রয়েছে। বাংলাদেশিরা চীনের দুর্যোগ মুহূর্তে পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহানুভূতি এবং সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট শি জিং পিংকে চিঠি দিয়েছেন। বিপদেই বন্ধুর পরিচয়। বাংলাদেশের নাগরিকরা চীনের জন্য শুভকামনা জানিয়েছেন। বিভিন্ন ধর্মের মানুষ আমাদের জন্য প্রার্থনা করেছেন।

চিঠিতে করোনা মোকাবিলা, চিকিৎসা সহায়তা, উন্নয়ন প্রকল্প এবং দ্বিপাক্ষিক বাণিজ্যসহ সব জায়গায় বাংলাদেশের সঙ্গে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে দূতাবাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com