ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

অসহায়দের পাশে থাকার আহ্বান জানান জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবিলায় অসহায় মানুষদের পাশে থাকার আহ্বান জানিয়ে জাতীয় যুবসংহতির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বাণীতে তিনি বলেন, ১৯৮৩ সালে এই দিনে সাবেক সফল রাষ্ট্রনায়ক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির শ্লোগানে জাতীয় যুবসংহতি প্রতিষ্ঠা করেন।

‘আমরা বিশ্বাস করি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় যুবসংহতি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ করবে’,- আশা কাদেরের।

করোনা মোকাবিলায় যুবসংহতি নেতাকর্মীদের অসহায় মানুষদের পাশে থাকার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায়, বিশ্ব আজ এক মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। এর আগে যেকোনও সংকটে হুসেইন মুহম্মদ এরশাদ দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই, আমরা পল্লীবন্ধুর আদর্শে আজীবন হতদরিদ্র্যের পাশে থাকবো। পাশে থাকবে জাতীয় যুবসংহতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

অসহায়দের পাশে থাকার আহ্বান জানান জিএম কাদের

আপডেট টাইম : ১২:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০