শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

দুই মসজিদে রাখা হলো তাবলিগের ৩২১ বিদেশিকে

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ২৭৭ বার পঠিত

 

নিউজ ডেস্ক: তাবলিগ জামাতের প্রচারে আসা তাবলিগের ৩২১ বিদেশিকে রাজধানীর দুই মসজিদে রাখা হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘তারা যেন মসজিদ থেকে বাইরে বের হতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওসি এই তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘বিমানের ফ্লাইট না থাকার কারণে তারা তাবলিগ জামাতে এসে আটকা পড়েছেন। ৩২১ জনের মধ্যে মাওলানা জুবায়েরের আনুসারী ১৩০ জনকে যাত্রবাড়ীর ফলপট্টি মদিনা মসজিদে রাখা হয়েছে। বাকি ১৯১ জনকে রাখা হয়েছে কাকরাইল মসজিদে। তবে, তাদের কেউ করোনায় আক্রান্ত কি না, শুক্রবার পর্যন্ত জানা যায়নি।’

বিদেশিদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন জানিয়ে ওসি বলেন, ‘তারা অনেকদিন হলো এদেশে তাবলিগ জামাতে দাওয়াতে আসেন। কিন্তু এরই মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার সবকিছুই বন্ধ করে দেয়।’ সব ধরনের ফ্লাইট বন্ধ থাকায় তারা আর নিজ-নিজ দেশে ফিরে যেতে পারেননি বলেও উল্লেখ করেন ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com