বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার ব্যাপক গণসংযোগ ও বিশাল জনসভায় মুখর বেনাপোল কুড়িগ্রামে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে সড়ক নির্মাণ কাজ ‘জাহাজ বাড়ি’ মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিবেন, এস এম জাহাঙ্গীর নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

দেশে প্রায় ২৮০ ধরনের পাটজাত পণ্য তৈরি হচ্ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৩৭৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশে প্রায় ২৮০ ধরনের পাটজাত পণ্য উৎপাদন করে তা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) মাধ্যমে এ পাটজাত পণ্য তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মির্জা আজম বলেন, বৈঠকে পাট অধিদফতর ও জেডিপিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। পাটপণ্য বহুমুখীকরণ প্রক্রিয়া ও কার্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দিতে জেডিপিসি ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, যশোর, টাঙ্গাইল এবং জামালপুরে বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) স্থাপন করা হয়েছে।

কমিটির সদস্য রণজিত কুমার রায় জানান, বৈঠকে পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে সংসদীয় কমিটির সদস্যদেরকে নিজ নিজ এলাকায় পাটপণ্য মেলা আয়োজনের উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।

জানা যায়, বৈঠকে বিজেএমসিতে বিদ্যমান শ্রমিক অসন্তোষের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শ্রমিকদের প্রদান দাবি বকেয়া মজুরি পরিশোধ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় অর্থ ছাড়ের মাধ্যমে সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. ইসরাফিল আলম, মো. নজরুল ইসলাম চৌধুরী, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত(বুবলী)।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, পাট অধিদফতরের মহাপরিচালক, জেডিপিসির নির্বাহী পরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com