শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পরিবেশ মন্ত্রণালয় থেকে অনুদান দিলেন প্রধানমন্ত্রীর তহবিলে

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৬৪ বার পঠিত

 

বিশেষ প্রতিবেদক: করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মন্ত্রী, উপমন্ত্রীর এক মাসের বেতনসহ কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান অর্থ অনুদান দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসের হাতে ৪৯ লক্ষ ৯ হাজার ৫২০ টাকার চেক তুলে দেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব জিয়াউল হাসান এনডিসি উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস মোকাবেলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রীর এক মাসের মূল বেতন এবং মন্ত্রণালয়সহ এর অধীন পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও বাংলাদেশ রাবার বোর্ড এর কর্মকর্তা, কর্মচারীদের একদিনের বেতনের সপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত থেকে করোনাসংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com