শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

প্রধানমন্ত্রী জরুরি ওষুধ সহায়তা দিলেন ভুটানকে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ২৬১ বার পঠিত

 

নিউজ ডেস্ক: ভুটানে করোনাভাইরাসের প্রকোপ থেকে বয়স্ক নাগরিকদের রক্ষা করতে দেশটিতে জরুরি ওষুধ সহায়তা পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশটির রাজার অনুরোধে প্রধানমন্ত্রী এই জরুরি ওষুধ সহায়তা করছেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ওষুধের দুটি চালান যাচ্ছে বাংলাদেশ থেকে।

চালানের মধ্যে রয়েছে ১০ লাখ ইউনিট মাল্টিভিটামিন বেক্সট্রাম গোল্ড এবং ৫ লাখ ইউনিট ভিটামিন সি-সমৃদ্ধ সিভিট। বেক্সট্রাম গোল্ড উৎপাদন করে বেক্সিমকো ফার্মা এবং সিভিট উৎপাদন করে স্কয়ার ফার্মা।

দুপুরে দেশটির রাজধানী থিম্পুর উদ্দেশে একটি চালান পাঠানো হয়েছে। এটি

রংপুর-লালমনিরহাট সড়ক হয়ে বুড়িমারি সীমান্ত দিয়ে যাবে। দ্বিতীয় চালানটিও একই পথে যাবে আগামী রোববার (১৯ এপ্রিল)।

করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর এর আগে ভুটান সরকারকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সহায়তা করেছিলো বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com