শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

রাজধানীর ওয়ারীতে সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিন হাওলাদারকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে টিকাটুলির কেএম দাস রোডে এ ঘটনা ঘটে।
আহত তুহিন বলেন, ‘দুপুরে কেএম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি এটা বলেই মারধর করেন। তারা আমাকে কোনো কথা বলতে দেননি।’

পুলিশের ওয়ারী জোনের এসি মো. হান্নানুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা অবহিত হয়েছি। আহত সাংবাদিক তুহিন অভিযোগ দিলে এসআই মাহবুবের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। কী কারণে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির ডিসি মো. মাসুদুর রহমান জানান, ডিএমপি কমিশনারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com