শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম

বিমান বাহিনী করোনা শনাক্তের কিট আনলেন চীন থেকে

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২৭০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক : চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট, পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী এনেছে বাংলাদেশ বিমান বাহিনী।

রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে আজ চীন থেকে ঢাকা ফিরেছে।

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাড়ে সাত হাজার এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেট্রিক থার্মোমিটার, দুই হাজার প্রটেকটিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষাসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে।

এছাড়াও, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর উদ্যোগে বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাকে দেওয়ার জন‌্য চীন থেকে সংগৃহীত আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্য (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) দেশে আনা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com