শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

এলজিআরডি মন্ত্রী যা বললেন ত্রাণ বিতরণ বিষয়ে

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৬৩ বার পঠিত

নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারীতে যেসব জনপ্রতিনিধি গরিব মানুষের জন্য দেয়া ত্রাণ আত্মসাৎ করবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরিব জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হচ্ছে। এসব ত্রাণসামগ্রী বিতরণকালে যদি কোনো অনিয়ম খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নয়-ছয় করা হলে কোনো ধরণের অনুকম্পা তারা পাবে না।

তিনি বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সঙ্গে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতিমধ্যে আমরা বহিষ্কার করেছি। তবে শুধু বহিষ্কার নয়, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফোজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।

খাল পরিদর্শনে এসে মন্ত্রী আরও বলেন, রাজধানীর চারপাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো এ বর্ষার আগেই পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। করোনা বিস্তারের এ পরিস্থিতিতে পানি নিষ্কাশন ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য আমরা খালগুলো পরিষ্কার করার ওপর জোর দিয়েছি।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com