শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

টঙ্গীতে করোনা ভাইরাস সংক্রমন রোধে অফকন্স কেপিটিএল জেভির চিকিৎসা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৬১ বার পঠিত

মো: জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করল ইন্ডিয়ান কোম্পানী “অফকন্স কেপিটিএল জেভি”। গতকাল বুধবার বাংলাদেশ রেলওয়ে ঢাকা ডিভিশনের ডি.আর.এম সালাউদ্দীনের হাতে অফকন্স কেপিটিএল জেভি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিনম শ্রীবাস্তবের হাতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ লিকুইড, মাস্ক, হ্যান্ডগ্লাভস, কেমিক্যাল স্প্রে ও ব্লিচিং পাউডার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেলওয়ে সম্পসারণ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মো: সাইদুল ইসলামসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ। ডি.আর.এম সালাউদ্দীন ঢাকা ডিভিশনকে কৃতজ্ঞতা জানান এবং এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই মুহুর্তে বাংলাদেশ যখন এগুলোর সংকুলান কম সেই মুহুর্তে উক্ত সামগ্রী রেলওয়ের সমস্ত কর্মচারীকে করোনা ভাইরাস সংক্রমনের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে।
প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বলেন, যে প্রকল্পের সমস্ত কর্মচারীগণকে এই মরণব্যাধি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে শুরু থেকেই বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজার ও মাস্ক বিলি, থার্মাল স্ত্রিনিং, সংক্রমণ প্রতিরোধক স্প্রে এবং বিভিন্ন সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com