রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

অভিনেত্রী নুসরাতের বাবা সুস্থ হয়ে উঠছেন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৭০ বার পঠিত

বিনোদন ডেস্ক : তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহজাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

বাবার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে নুসরাত জাহান সংবাদমাধ্যমটিতে বলেন—‘বাবা এখন ভালো আছেন। দু্ই তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আর বাবার ডায়াবেটিস রয়েছে। এজন্য তাকে ইনসুলিনও দেওয়া হয়েছে।

পাশাপাশি এই অভিনেত্রীর মা ও বোনকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন। লকডাউনের মধ্যে আপাতত সবাই বাড়িতেই রয়েছেন। তবে নুসরাত তার শ্বশুরবাড়ি অবস্থান করছেন। মুঠোফোনেই সব খোঁজ-খবর রাখছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com