শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

শরিয়াহভিত্তিক সেবা চালু হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার পঠিত

অথনৈতিক প্রতিবেদক : শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে চতুর্থ প্রজম্মের বেসরকারি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। নতুন এই সেবার নাম দিয়েছে ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ সেবা চালু করা হয়। ব্যাংকের চেয়ারম্যান নীলুফার জাফরউল্লাহ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল সার্ভিস চ্যানেলসহ ব্যাংকের যেকোনও শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডো এর শরিয়াহ সুপারভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য ডা. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ এবং এন কে এ মবিন এবং এফসিএস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।

নীলুফার জাফর উল্লাহ বলেন, এখন অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিং এর গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ এর মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের শরিয়াহভিত্তিক অত্যাধুনিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com